জীবননগর তামাক ঘরে আগুন
- আপলোড তারিখঃ
২৫-০২-২০১৯
ইং
জীবননগর অফিস:
জীবননগর তামাক ঘরে আগুন লেগে ১০ হাজার টাকার ক্ষতিসাধন হয়েছে। গতকাল রোববার ভোর ৬টার দিকে উপজেলার হরিহরনগর গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার ভোর ৬টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামের মোজাহারের ছেলে তামাক চাষী লিয়াকত আলীর তামাকের ঘরে অসাবধানতার কারণে আগুন লেগে যায়। এ সময় ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থানে ছুটে এসে আগুন নিয়ন্ত্রন আনে। এ ঘটনায় ১০ হাজার টাকার তামাক পুড়ে নষ্ট হয়। জীবননগর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোশারফ হোসেন তামাক ঘরে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন।
কমেন্ট বক্স