জীবননগর তামাক ঘরে আগুন

আপলোড তারিখঃ 2019-02-25 ইং
জীবননগর তামাক ঘরে আগুন ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর তামাক ঘরে আগুন লেগে ১০ হাজার টাকার ক্ষতিসাধন হয়েছে। গতকাল রোববার ভোর ৬টার দিকে উপজেলার হরিহরনগর গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার ভোর ৬টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামের মোজাহারের ছেলে তামাক চাষী লিয়াকত আলীর তামাকের ঘরে অসাবধানতার কারণে আগুন লেগে যায়। এ সময় ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থানে ছুটে এসে আগুন নিয়ন্ত্রন আনে। এ ঘটনায় ১০ হাজার টাকার তামাক পুড়ে নষ্ট হয়। জীবননগর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোশারফ হোসেন তামাক ঘরে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)