রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় বিজিবির অভিযানে মদ উদ্ধার

  • আপলোড তারিখঃ ২৪-০২-২০১৯ ইং
দামুড়হুদায় বিজিবির অভিযানে মদ উদ্ধার
সমীকরণ প্রতিবেদন: দামুড়হুদা উপজেলার ছোটবলদিয়া গ্রামে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি। গতকাল শনিবার দুপুর আনুমানিক ২টার দিকে এ মদ উদ্ধার করা হয়। জানা যায়, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মুরাদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ছোটবলদিয়া গ্রামের মাঠ থেকে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২৮ হাজার ৫শ’ টাকা।


কমেন্ট বক্স