রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

রামনগরে যৌতুকের দাবিতে গৃহবধু নির্যাতনের অভিযোগ

  • আপলোড তারিখঃ ২৪-০২-২০১৯ ইং
রামনগরে যৌতুকের দাবিতে গৃহবধু নির্যাতনের অভিযোগ
প্রতিবেদক, ভালাইপুর: দামুড়হুদার রামনগরে যৌতুকের দাবিতে গৃহবধুকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা প্রশাসক ও মানবাধিকার সংস্থার সাহায্যের কামনা করেছে ভুক্তভোগী ওই গৃহবধু। জানা যায়, রামনগর ক্লাবপাড়ার রতন আলির ছেলে রাজমিস্ত্রী মানিক (২২) রং নম্বরের মাধ্যমে গত এক বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে তোলে নোয়াখালী জেলার উচখালী উপজেলার হাতিয়া ইউনিয়নের নতুন সুখপুর গ্রামের নূর উদ্দিনের মেয়ে তানজিনার (১৮) সাথে। এক মাস মোবাইলে সম্পর্ক চলার পর তারা ঢাকায় দেখা করে। পরে তারা চুয়াডাঙ্গা হয়ে কলাবাড়িতে রিক্তার বাড়িতে রাত যাপন করার পর বিয়ে করে। কয়েক দিন রিক্তার বাড়িতে থাকার পর মানিক তার নিজ বাড়িতে নিয়ে যায়। বিয়ের পর থেকেই মানিক যৌতুকের দাবিতে তার স্ত্রী তানজিনাকে গালিগালাজ করতো। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে স্বামী মানিক ও শ্বশুর শাশুড়ীসহ তানজিনাকে মারধর করতে থাকে। একপর্যায়ে প্রতিবেশীরা মহিলা মেম্বর জবেদা ও দলিয়ারপুর ফাঁড়ি পুলিশ নিয়ে গৃহবধু তানজিনাকে উদ্ধার করে মহিলা মেম্বর জাবেদা খাতুনের বাড়িতে নিয়ে যায়। এ বিষয়ে ভুক্তভোগী তানজিনা বলেন, বিয়ের পর থেকেই টাকার জন্য চাপ দিয়ে মারধর করত সবই মিলে। বিয়ের ছয় মাস পর পেটে বাচ্চা আসলে ঔষধ ও কবিরাজী কওে আমাকে মারধর করে বাচ্চা নষ্ট করে দিয়েছে। বৃহস্পতিবার রাতে স্বামী ও শশুর শাশুড়ী মিলে আমাকে হাতুড়ি ও লাঠি দিয়ে মারছিল। আমাকে মেরেই ফেলছিলো, পাড়ার লোকজন, পুলিশ ও মেম্বার আমাকে উদ্ধার করে নিয়ে আসে। আমার জামা কাপড় ছিড়ে দিয়ে অসম্মান করে। প্রতিবেশীরা জানান, তানজিনাকে সবসময় গালাগালি ও মারধর করতে থাকে তার স্বামী ও শ্বশুর-শাশুড়ী। আমরা থামাতে গেলে আমাদেরকেও গালাগালি করে। এর বিচার হওয়ার দরকার। মহিলা মেম্বর জবেদা বলেন, মেয়েটির তো কেউ নেই এখানে, তাই আমার বাড়িতে রেখেছি। পরনের কাপড় ছিড়ে দিয়েছিল, আমার মেয়ের জামা পরতে দিয়েছি। এলাকাবাসী এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে জেলা প্রশাসক ও মানবাধিকার সংস্থা সাহায্য কামনা করেছে।


কমেন্ট বক্স