
দর্শনা অফিস: দর্শনায় ফেন্সিডিলসহ এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল সন্ধা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদ পেয়ে দর্শনা মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের ঝাঝাডাঙ্গা গ্রামের ইছাহক আলীর ছেলে মতিয়ার রহমান (৩৫) কে ১০ বোতল ফেন্সিডিলসহ আটক করে। দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের টু আইসি এএসআই সাইদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেফতারকৃত আসমীর বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে দামুড়হুদা থানায় সোপর্দ করে মামলা দায়ের করেছে।
সমীকরণ প্রতিবেদন