রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় বাণিজ্যিকভাবে লেটুসপাতার চাষ শুরু

  • আপলোড তারিখঃ ২৩-০২-২০১৯ ইং
চুয়াডাঙ্গায় বাণিজ্যিকভাবে লেটুসপাতার চাষ শুরু
মিঠুন মাহমুদ: চুয়াডাঙ্গায় বাণিজ্যিকভাবে লেটুসপাতার চাষ হচ্ছে। লেটুসপাতার চাষ সহজ ও লাভজনক হওয়ায় কৃষকরা এ চাষে আগ্রহ দেখাচ্ছেন। চুয়াডাঙ্গা জেলায় ১০ বিঘা জমিতে লেটুসপাতার আবাদ হচ্ছে। চুয়াডাঙ্গাসহ অন্য জেলায় ফাস্টফুডের খাবারের দোকানে লেটুসপাতার ব্যাপক চাহিদা রয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে লেটুসপাতা চাষে কৃষকদের সব ধরণের সহযোগিতা করা হচ্ছে ও এ চাষ জেলায় বৃদ্ধির জন্য কাজ করছে। চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়া ও বেগমপুর গ্রামে লেটুসপাতা চাষ হচ্ছে। কয়েক জন কৃষক এ চাষ করছেন। চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামের মাঠে মোকারম হোসেন ৪ বিঘা জমিতে লেটুসপাতা চাষ করছেন। লেটুসপাতার বিজ বপনের দুই মাসের মধ্যে গাছে পাতা পূর্ণতা পায়। যা বিক্রি ও খাওয়ার জন্য উপযুক্ত হয়। গাছের পাতার রং গাঢ় সবুজ। ফাস্টফুডের দোকানে বিভিন্ন খাবারের সাথে ব্যবহার করা হয় পাতা। লেটুসপাতার চাষে বিঘা প্রতি খরচ হয় প্রায় ১০ হাজার টাকা। এ চাষ সহজ ও ফলন ভাল হওয়ায় অল্প দিনে বাজারে বিক্রি করা যায়। লেটুসপাতার প্রতিটি গাছ ১০ টাকা দরে বিক্রি করা হয়। এক বিঘা জমিতে প্রায় ১০ হাজার গাছ উৎপাদন হয়। যা এক লাখ টাকায় বিক্রি করা যায়। খরচ বাদে বিঘা প্রতি ৯০ হাজার টাকা লাভ হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবায়ের মাশরুর বলেন, লেটুসপাতা চাষের জন্য চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা করা হচ্ছে কৃষকদের। জেলায় লেটুসপাতার চাষ বৃদ্ধির জন্য আমরা কাজ করছি।


কমেন্ট বক্স