জীবননগর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন
- আপলোড তারিখঃ
২৩-০২-২০১৯
ইং
আনোয়ার সভাপতি বাবু সম্পাদক
জীবননগর অফিস:
জীবননগর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠিত হয়েছে। গতকাল শুক্রবার প্রেসক্লাব কার্যালয়ে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী এ কমিটি গঠন করা হয়। গঠিত কমিটির সকল পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বীতায় পুনঃনির্বাচিত হয়। সভাপতি পদে আনোয়ারুল কবির (দৈনিক চুয়াডাঙ্গা) ও সাধারণ সম্পাদক পদে মুন্সী মাহবুবুর রহমান বাবু (দৈনিক ইত্তেফাক) পুনঃনির্বাচিত হয়েছেন।
সহসভাপতি পদে এসএম কামাল উদ্দিন জোয়াদ (দৈনিক বাংলাদেশ বার্তা), অর্থ সম্পাদক মামুন-উর-রহমান (দৈনিক ভোরের কাগজ), দপ্তর সম্পাদক পদে কাজী সামুসর রহমান চঞ্চল (দৈনিক পশ্চিমাঞ্চল), সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক পদে মুন্সী রায়হান উদ্দিন (দৈনিক মানবজমিন) এবং নির্বাহী সদস্য পদে সালাউদ্দিন কাজল (দৈনিক যুগান্তর) পুনঃনির্বাচিত হয়েছেন। এ ছাড়াও সহসাধারণ সম্পাদক পদে আকিমুল ইসলাম (দৈনিক আমাদের সময়), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সাব্বির আহমেদ (দৈনিক ভোরের ডাক), নির্বাহি সদস্য পদে যথাক্রমে নারায়ণ ভৈমিক (দৈনিক মাথাভাঙ্গা) ও আবজালুর রহমান ধীরু (দৈনিক ইনকিলাব) নির্বাচিত হয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন কামাল সিদ্দিক বাবু, জাহিদ বাবু, আতিয়ার রহমান, শামসুল আলম, শেখ শামসুল আলম, জামাল হোসেন খোকন, শেখ শহিদ, মিঠুন মাহমুদ, মনিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, হুমায়ন কবির, কামরুজ্জামান বিদ্যুৎ প্রমুখ।
কমেন্ট বক্স