রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধনকালে এমপি খোকন

  • আপলোড তারিখঃ ২৩-০২-২০১৯ ইং
গাংনীতে ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধনকালে এমপি খোকন
খেলার মাধ্যমে যুবকদের মাদকমুক্ত করা সম্ভব গাংনী অফিস: মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজামান খোকন বলেছেন, খেলাধুলার মাধমে আমাদের যুব সম্প্রদায়কে মাদক থেকে ছিনিয়ে আনতে হবে। এক সময়ে বিভিন্ন গ্রামীণ খেলাধুলার কারণে যুব সম্প্রদায় ব্যস্ত থাকতো। তাদের মন-মানষিকতাও ছিলো ভালো। সেই যুব সম্প্রদায়কে স্মরণ করে আমাদের আবারও খেলাধুলার আয়োজন করতে হবে। আর এ খেলাধুলার জন্য আমার পথ সব সময়ে খোলা আছে। আপনারা যে যখন আমার কাছে আসবেন আমি আপনাদের সাধ্যমতো সহযোগিতা করব। গতকাল শুক্রবার সন্ধ্যায় গাংনী পাবলিক লাইব্রেরী আয়োজিত ব্যাডমিন্টন টুনামের্ন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘মাদক ছেড়ে খেলতে চল, খেলায় বাড়ায় মনোবল’ এই স্লোগানে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনীতে ৭নং ওয়ার্ড কাউন্সিলর বদরুল আলম বুদুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন গাংনী মসজিদ কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক হাজি মহাসিন আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, গাংনী উপজেলা শিক্ষক নেতা ও রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, যুবলীগ নেতা শেখ আনিছুজামান লুইচ, সাহারবাটি ইউপি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক স্বপন বিশ^াস, মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজামান খোকনের ব্যক্তিগত সহকারী আবু সুফিয়ান, ধানখোলা বিএম কলেজের অধ্যক্ষ মাহফুজুর রহমান শিলন, শিক্ষক নেতা ক্রীড়া প্রেমি তানজিলুর রহমান মুক্তি, প্রভাষক ওয়াহেদ বিন মিন্টু, আশাদুজামান বাবলু, পৌর ছাত্রলীগের সভাপতি ইমরান হাবিব, সাধারণ সম্পাদক আবির হামজা ও কৌশিক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি তারিফুল ইসলাম জীবন ও সাবেক ছাত্রলীগ নেতা জুবায়ের হোসেন উজ্জল।


কমেন্ট বক্স