জেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্বাস্থ্য পরিদর্শক হলেন আনিসুর রহমান
- আপলোড তারিখঃ
২২-০২-২০১৯
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত স্বাস্থ্য পরিদর্শক আনিসুর রহমান ২০১৮ সালের জেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্বাস্থ্য পরিদর্শকের ১ম পুরষ্কার লাভ করেছেন। চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডা. খাইরুল আলমের হাত থেকে তিনি পুরষ্কার গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও ডা. সাজিদ, উপপরিচালক দীপক কুমার রায়, পরিবার পরিকল্পনা বিভাগ, আলমডাঙ্গা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানা, ডা. গোলাম সাইখ ফেরদৌস সজিবসহ চুয়াডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগরের স্বাস্থ্য কর্মকর্তাগণ। স্বাস্থ্য পরিদর্শক আনিসুর রহমান শ্রেষ্ঠ স্বাস্থ্য পরিদর্শকের ১ম পুরষ্কার পাওয়ায় আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল স্বাস্থ্য পরিদর্শক, কর্মকর্তা/কর্মচারীবৃন্দ অভিনন্দন জানান। উল্লেখ্য, আনিসুর রহমান ইতিপূর্বে শ্রেষ্ঠ ঈমাম হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন।
কমেন্ট বক্স