শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগেঞ্জ ৩৫৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ০৮-১২-২০১৬ ইং
কালীগেঞ্জ ৩৫৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

`wew`

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জে ৩৫৭পিস ইয়াবা বড়িসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হলো কালীগঞ্জ উপজেলার ফরাশপুর গ্রামের ওবাইদুল বিশ্বাসের ছেলে মেহেদী হাসান শান্ত ও সিংগি গ্রামের মৃত রশিদের ছেলে রিজু। মঙ্গলবার রাতে তাদের আটকের পর কালীগঞ্জ থানায় সোপর্দ করে। কালীগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই মাজেদুল জানান, রাতে অভিযান চালিয়ে সিংগী এলাকা থেকে র‌্যাব ৬ মাদক  ব্যবসায়ী শান্ত ও রিজুকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৩৫৭ পিস ভারতীয় ইয়াবা বড়ি উদ্ধার করে। বুধবার সকালে তাদের কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

দামুড়হুদায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ কর্মী নজরুল গ্রেপ্তার