রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় শুরু হলো ‘রেডিও কণ্ঠ আর জে হান্ট’

  • আপলোড তারিখঃ ২১-০২-২০১৯ ইং
চুয়াডাঙ্গায় শুরু হলো ‘রেডিও কণ্ঠ আর জে হান্ট’
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা জেলার একমাত্র এবং প্রথম রেডিও স্টেশন ‘রেডিও কণ্ঠ’। এটি অনলাইন রেডিও স্টেশন হওয়ায় নিজ জেলা ও দেশের গন্ডি পেরিয়ে চুয়াডাঙ্গা জেলার কথার ঝুলি পৌছে দিচ্ছে বিশ্বের দরবারে। এটি সফল হচ্ছে একমাত্র তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে। যার ফলে হাতের মুঠোই ধরা দিয়েছে এই বিস্তর বিশ্ব। তথ্য প্রযুক্তি বা ইন্টারনেটের কথা মাথায় আসলেই মনে পড়ে যায় প্রিয় কবির লেখা সেই চরণ দুটি, `দেখবো আমি বিশ্ব জগত, আপন হাতের মুঠোই পুড়ে`। ‘রেডিও কণ্ঠ’ প্রচারণায় রয়েছে গত প্রায় দুই বছর যাবত। প্রচার করে আসছে শ্রোতাদের পছন্দের নানামুখি অনুষ্ঠানমালা। যার কারণে খুব সহজেই এবং শিঘ্রই ভালবাসার স্থান করে নিয়েছে জেলা এবং জেলার বাইরের শ্রোতাদের মনে। তবে শ্রোতাদেরকে আরও মুগ্ধ করতে এবং বিনোদন দিতে রেডিও কণ্ঠ প্রস্তুত করতে চাই আরও মানসম্মত এবং বিনোদন কেন্দ্রিক অনুষ্ঠান। যার জন্য প্রয়োজন নতুন কিছু আর জে বা রেডিও জকি। তাই রেডিও কণ্ঠ আয়োজন করতে যাচ্ছে ‘রেডিও কণ্ঠ আর জে হান্ট-২০১৯’ স্পন্সরড বাই- দৈনিক সময়ের সমীকরণ। রেজিস্ট্রেশন করতে হলে ভিজিট করতে হবে িিwww.radiokontho.com/rjhunt অথবা, ভধপবনড়ড়শ.পড়স/ৎশ.ৎধফরড়শড়হঃযড় যেকোনো প্রয়োজনে ফোন করতে পারবেন ০১৯১৫-২৪৪৮৭৪ এই নম্বরে। রেজিস্ট্রেশন চলবে আগামী ৫ মার্চ ২০১৯ ইং তারিখ পর্যন্ত। তাই আপনার কথা বলার ভাষা এবং কণ্ঠস্বর যদি ভালো হয়ে থাকে তবে আপনিও রেজিষ্ট্রেশন করতে পারেন আর জে (রেডিও জকি) হওয়ার জন্য। তবে সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা নূন্যতম এইচএসসি বা সমমাননা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে (মেয়েদের ক্ষেত্রে নূন্যতম এসএসসি পাশ)। এই কার্যক্রম উপলক্ষে রেডিও কণ্ঠের সিইও এ এইচ আশিক বলেন, রেডিও কণ্ঠে আর জে নিয়োগের ফলে একদিকে যেমন রেডিও কণ্ঠের উদ্দেশ্য সাধিত হবে। আবার অন্যদিকে দেশের বেকারত্ব হ্রাসকরণে এভাবেই ছোট ছোট কিছু কাজ করতে করতে একদিন হয়তো বেকারদের জন্য বড় কিছু করতে পারবো ইনশাল্লাহ।


কমেন্ট বক্স