দর্শনায় একুশে নাট্যমেলায় নাটক ‘বিনোদিনী’ পরিবেশিত
- আপলোড তারিখঃ
২০-০২-২০১৯
ইং
দর্শনা অফিস:
‘বুক জুড়ে স্বাধীনতা হও’ এই শ্লোগানকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এবারও অনির্বাণ থিয়েটার ৭ দিনব্যাপি অনির্বাণ একুশে নাট্যমেলার আয়োজন জাকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে দর্শনা ডাকবাংলা অডিটরিয়াম চত্বরে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিদিনের ন্যায় গতকাল মঙ্গলবার ৫ম দিনে মেলার মাঠে ছিলো উৎসবমূখর পরিবেশ। বিকাল ৪টার দিকে মিল্টন কুমার শাহার পরিচালনায় দর্শনার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা ৬টায় ইসরাইল হোসেন খান টিটো পরিচালনায় নীল সেতারের শিল্পীদের আয়োজনে সংগীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরপর রাত ৮টায় বিনোদিনী দাসীর জীবন বিত্তান্ত অমর কথা অবলম্বনে মৈনাক সেনগুপ্তের রচনায় আশীষ দাসের নির্দেশনায় গোবরডাঙ্গা নকশা, কলকাতার পরিবেশনায় মনমুগ্ধকর নাটক ‘বিনোদিনী’ পরিবেশিত হয়। একুশে নাট্যমেলার ৫ম দিন মেলায় বিকাল থেকে ব্যাপক লোকের সমাগম ছিলো। মেলার মাঠ ও অডিটেরিয়াম ছিলো কানায় কানায় দর্শকে পরিপূর্ণ।
কমেন্ট বক্স