রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতিসভা

  • আপলোড তারিখঃ ২০-০২-২০১৯ ইং
গাংনীতে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতিসভা
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে যথাযোগ্য মর্যাদায় ২১ ফেব্রুয়ারী শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালনে গাংনী উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে গাংনী উপজেলা চত্বরে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজামান খোকন প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নুর জাহান বেগম, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজামান মনি, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সেলিনা মমতাজ কাকলী, গাংনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, জেলা পরিষদ সদস্য শাহানা ইসলাম শান্তনা, রাইপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি সামসুজামান মঙ্গল, সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মকুল প্রমূখ। এছাড়া উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের ইউনিট প্রধানসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন।


কমেন্ট বক্স