রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি দোকানে : ব্যবসায়ী আহত

  • আপলোড তারিখঃ ১৯-০২-২০১৯ ইং
মেহেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি দোকানে : ব্যবসায়ী আহত
মেহেরপুর অফিস: মেহেরপুর ঝাউবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ইট বোঝায় একটি পাওয়ার ট্রলি দোকানে ঢুকে পড়লে আবুল কালাম নামের এক ব্যবসায়ী আহত হয়েছে। গতকাল সোমবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামে ওই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান দুপুরের দিকে সুবিদপুর থেকে পাওয়ার ট্রলি বোঝায় ইট নিয়ে মেহেরপুর আসার সময় ঝাউবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পাওয়ার ট্টিলারটি একটি দোকানের মধ্যে ঢুকে পড়ে। এসময় দোকানটি ভেঙে পড়লে দোকান মালিক আবুল কালাম (৭০) আহত হয়। আহত আবুল কালামকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে ট্টলি চালক পলাতক রয়েছে। আহত আবুল কালাম ঝাউবাড়িয় গ্রামের বিদু মন্ডলের ছেলে।


কমেন্ট বক্স