রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রথমবারের মতো ‘দ্বি-বার্ষিক পাঠ পরিকল্পনা’ বিতরণ

  • আপলোড তারিখঃ ১৮-০২-২০১৯ ইং
প্রথমবারের মতো ‘দ্বি-বার্ষিক পাঠ পরিকল্পনা’ বিতরণ
চুয়াডাঙ্গা সরকারি কলেজে সাংস্কৃতিক প্রতিযোগীতার বাছাই পর্বের উদ্বোধন নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সরকারি কলেজে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীতা-২০১৯’র বাছাই পর্বের উদ্বোধন এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইতিহাসে প্রথমবারের মত উচ্চ মাধ্যমিক শ্রেণির ‘দ্বি-বার্ষিক পাঠ পরিকল্পনা’ বিতরণ অনুষ্ঠান হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার সকাল ১০টায় কলেজের এফএফ হলে দুটি ভিন্ন ভিন্ন অনুষ্ঠান হয়। ভিন্ন ভিন্ন দুটি অনুষ্ঠানেই প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান বলেন, বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীতা এ কলেজের এক ঐতিহ্যবাহী অনুষ্ঠান তথা প্রতিযোগীতা। এ আয়োজনের ফলশ্রুতিতে আমাদের কলেজের শিক্ষার্থীরা, জেলা, বিভাগসহ জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়ে থাকে। শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে এ প্রতিযোগীতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ সময় তিনি আরও বলেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইতিহাসে এবারে প্রথমবারের মতো পাঠ পরিকল্পনা দেওয়া হচ্ছে। এ পাঠ পরিকল্পনা শিক্ষার্থীদেরকে পড়াশোনার ক্ষেত্রে ভালো সহযোগীতা করবে। ‘দ্বি-বার্ষিক পাঠ পরিকল্পনা’ বিতরণ অনুষ্ঠানে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইফের উপস্থাপনায় সভাপতিত্ব করেন এ কমিটির আহ্বায়ক অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. ইনাম হোসেন। এবং বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীতা-২০১৯’র বাছাই পর্বের উদ্বোধন অনুষ্ঠানে অর্থনীতি বিভাগের প্রভাষক মো. মনিরুজ্জামানের উপস্থাপনায় সভাপত্বি করেন এ কমিটির আহ্বায়ক ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক খোন্দকার রোকনুজ্জামান। উভয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশীদ ও শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক শফিকুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল জব্বার, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মো. আতিয়ার রহমান, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. আব্দুল আজিজ, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আবুল কালাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জাহাঙ্গীর আলম, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মনিরুজ্জমান, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মকছুদুল হক খান চৌধুরী, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান মো. মাহবুবুর রহমান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. ফারুক হোসেন, গণিত বিভাগের বিভাগীয় প্রধান হেমায়েত আলি, পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. মমিনুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের সহকারি অধ্যাপক মহসিন কবির, বাংলা বিভাগের সহকারি অধ্যাপক জাহিদুল হাসানসহ চুয়াডাঙ্গা সরকারি কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সহকারী অধ্যাপক, প্রভাষকবৃন্দ।


কমেন্ট বক্স