রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় বাজার ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১৮-০২-২০১৯ ইং
দামুড়হুদায় বাজার ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় স্থানীয় বাজার ব্যবস্থাপনা কমিটির সাথে দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রারম্ভিকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে দামুড়হুদা বাসস্ট্যান্ডে বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীদের সাথে মতবিনিময়সভা করা হয়। দামুড়হুদা বাসস্ট্যান্ড বাজার কমিটির সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ব্র্যাক চুয়াডাঙ্গার দক্ষতা উন্নয়ন কর্মসূচির টেকনিক্যাল অফিসার সোহাগ মাহমুদ। ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন দামুড়হুদা বাসস্ট্যান্ড বাজার কমিটির সহসাধারণ সম্পাদক মনিরুল ইসলঅম মনি, অর্থ সম্পাদক সাইদুল ইসলাম, সদস্য মুনতাজ আলী, শহিদুল ইসলাম বগা, আতিয়ার রহমান মিলন, ডা. মোহাম্মদ আলী, জামসেদ আলী, খালিদ হাসান মিঠু, শাহ আলম, মিনহাজ উদ্দীন, রোকনুজ্জামান রকু প্রমূখ। সভায় এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীদের হালকা প্রকৌশল শিল্পে প্রশিক্ষনের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নতুন নতুন কর্মসংস্তান সৃষ্টিসহ স্বল্প সুদে ব্যবসায়ী ঋণ পাওয়ার ক্ষেত্রে সার্বিক সহযোগিতার বিষয়ে আলোকপাত করা হয়।


কমেন্ট বক্স