রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

  • আপলোড তারিখঃ ১৭-০২-২০১৯ ইং
ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ
চুয়াডাঙ্গায় ড. এ আর মালিক ইংলিশ স্কুলের বার্ষিক বিশেষ প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ড. এ আর মালিক ইংলিশ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার পৌর শহরের শহরের পুলিশ পার্ক লেনে বিদ্যালয় প্রাঙ্গনে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ড. এ আর মালিক। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান। এ বছর বিদ্যালয়ের শিক্ষার্থীদের ৬টি গ্রুপে ভাগ করে খেলাধুলা ও শরীর চর্চা বিষয়ে ১২টি ও সাংস্কৃতিক বিষয়ে ৬টি ইভেন্টের প্রতিযোগিতা সম্পন্ন হয়। প্রতিযোগিতা সমূহে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীকে বিশেষ পুরষ্কারসহ সকল শিক্ষার্থীকে শান্তনা পুরষ্কার প্রদান করা হয়। এ ছাড়াও প্রতিষ্ঠানের চেয়ারম্যান সকল (১ম থেকে ৫ম) শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ১৫ শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি তুলে দেন।


কমেন্ট বক্স