রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা একুশে নাট্যমেলায় নাটক ‘কণ্জুস’ পরিবেশিত

  • আপলোড তারিখঃ ১৭-০২-২০১৯ ইং
দর্শনা একুশে নাট্যমেলায় নাটক ‘কণ্জুস’ পরিবেশিত
দর্শনা অফিস: ‘বুক জুড়ে স্বাধীনতা হও’ এই স্লোগানকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এবারও অনির্বাণ থিয়েটার ৭ দিনব্যাপি অনির্বাণ একুশে নাট্যমেলার আয়োজন করেছে। গত শুক্রবার জাকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে দর্শনা ডাকবাংলা অডিটরিয়াম চত্বরে অনির্বাণ একুশে নাট্যমেলার উদ্বোধন হয়। গতকাল ২য় দিনে ঢাকা লোক নাট্যদলের ‘কণ্জুস’ পরিবেশিত হয়। একুশে নাট্যমেলার ২য় দিন মেলায় বিকাল থেকে ব্যাপক লোকের সমাগম ছিলো। মেলার মাঠ ও অডিটেরিয়াম ছিলো কানায় কানায় দর্শকে পরিপূর্ণ। রাত ৮টার দিকে ঢাকা লোক নাট্যদলের আয়োজনে মলিয়ের দ্য মাইজার অবলম্বনে তারিক আনাম খান এর রুপান্তরনায় কামরুন নূর চৌধুরীর নির্দেশনায় নাটক ‘কুণ্জুস’ পরিবেশিত হয়।


কমেন্ট বক্স