আলমডাঙ্গায় কম্পিউটার কোর্সে উত্তীর্ণদের মধ্যে সনদপত্র বিতরণ
- আপলোড তারিখঃ
১৭-০২-২০১৯
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার বেলগাছী পোস্ট-ই-সেন্টারে অ্যাপ্লিকেশন-ইন-সফটওয়্যার কোর্সে উত্তীর্ণদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় আলমডাঙ্গা উপজেলার বেলগাছী পোস্ট-ই-সেন্টার চত্বরে এ সনদপত্র বিতরণ করা হয়। বেলগাছী পোস্ট মাষ্টার আব্দুর রহিম জোয়ার্দ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বেলগাছী ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা শওকত আলী শাহ্, বেলগাছী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মোল্লা, প্রেসক্লাবের সহসভাপতি ইউনুচ আলী মন্ডল, বেলগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসান সাজিদ হাবিব, ইউপি সদস্য বিপ্লব হোসেন, রবিউল ইসলাম, ময়না খাতুন, সমাজকর্মী মুন্সি শাজাহান আলী। বেলগাছী পোস্ট-ই-সেন্টারের উদ্যোক্তা সালেহীন জোয়ার্দ্দারের পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষার্থী শাহারিয়া হোসেন দুর্জয়, পারভেজ আলী, আরিফ, মুঞ্জুরুল ইসলাম, সাব্বির হোসেন, ইলিয়াস হোসেন, অনিক হোসেন, সেতু, মিলন, রাব্বি, কামরুল হাসান, রোজিনা খাতুন, স্বপ্না খাতুন, হাসান, জুয়েল, নয়ন, খুরশীদা খাতুন, হাসান আলী, আজমীরা খাতুন, ইমরান আহমেদ, ইয়াসির আরাফাত প্রমুখ। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
কমেন্ট বক্স