রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাজ্জাক মেম্বারের মৃত্যু

  • আপলোড তারিখঃ ১৫-০২-২০১৯ ইং
কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাজ্জাক মেম্বারের মৃত্যু
জানাযায় হাজারো মানুষের ঢল : শোকের ছায়া প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য আব্দুর রাজ্জাক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে.......রাজেউন)। গত বুধবার দিনগত রাত আনুমানিক দেড়টার দিকে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবারের সদস্যরা জানান, বেশ কিছুদিন পূর্বে হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল নেওয়া হলে শারিরীক অবস্থার আরও অবনতি ঘটে। সেখান থেকে রেফার্ড করে ঢাকা ল্যাবএইড হাসপাতালে নেওয়া হলে তার শারীরিক অবস্থা বিবেচনা করে অপারেশনের মাধ্যমে হার্টে রিং পরানো হয়। গত সোমবার অপারেশন শেষে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে অবস্থানকালীন বুধবার দিনগত রাত দেড়টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন তিনি। আব্দুর রাজ্জাকের মৃত্যুর সংবাদ চারদিকে ছড়িয়ে পড়লে গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। তাকে শেষ বারের মতো দেখতে বাড়িতে ভিড় জমায় দলমত নির্বিশেষে হাজারো মানুষ। এদিকে গতকাল বৃহস্পতিবার বাদ যোহর হাজারো মানুষের উপস্থিতিতে গ্রাম্য কবরস্থানে নামাযে জানাযা শেষে দাফন সম্পন্ন করা হয়। কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য আব্দুর রাজ্জাকের অকাল মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগর টগর, জেলা আ.লীগের সদস্য কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্টু, দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, সহ-সভাপতি সহিদুল হক, দর্শনা পৌর আ.লীগের দপ্তর সম্পাদক আলী মুনসুর বাবু, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাফিক মাষ্টার, সাধারন সম্পাদক নজীর আহমেদ, দামুড়হুদা উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক শওকত আলী, জেলা কৃষক লীগের মৎস্য ও পশু বিষয়ক সম্পাদক সাবেক কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুস সালাম বিশ্বাস, জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য জাহিদুর রহমান মুকুল, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, সাধারণ সম্পাদক হযরত আলী, কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক মোস্তাফিজ কচি, যুগ্ম সম্পাদক শরীফ রতন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মেহেদী হাসান মিলন, দপ্তর সম্পাদক বখতিয়ার খলজি বকুল, কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজেদুল বিশ্বাস মিঠু, কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান রানা, সাধারণ সম্পাদক সানাউল কবির শিরিন, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক প্রমুখ।


কমেন্ট বক্স