দামুড়হুদায় ফলন্ত পেঁপে বাগান কেটে সাবাড়
- আপলোড তারিখঃ
১৫-০২-২০১৯
ইং
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদায় শত্রুতামূলক রাতের আধারে আড়াইবিঘা জমির ফলন্ত পেঁপে গাছ কেটে দিয়েছে অজ্ঞাত দূর্বৃত্তরা। এতে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষেত মালিক হযরত আলী। গত বুধবার দিনগত রাত ১২টার দিকে দেউলী মাঠে অজ্ঞাত দূর্বৃত্তরা ওই পেঁপে বাগান কেটে বিনষ্ট করে। জানা গেছে, দামুড়হুদা সদর ইউনিয়নের গোবিন্দহুদা গ্রামের মৃত আবু তালেব মন্ডলের ছেলে কৃষক হযরত আলী এ বছর দেউলীর মাঠে আড়াইবিঘা জমিতে পেঁপের বাগান করেন। প্রতিটি গাছেই প্রচুর পরিমাণ পেঁপে ছিল। কয়েকদিন আগে ৮০ মন পেঁপে বিক্রিও করেন। গত বুধবার দিনগত রাত ১২টার দিকে অজ্ঞাত দূর্বৃত্তরা ওই পেঁপে বাগান কেটে বিনষ্ট করে। এ বিষয়ে এলাকার চাষিরা বলেছেন, এমন ক্ষতি কোন মানুষ করতে পারেনা। রাতের আধারে যারা ওই ফলন্ত পেঁপে গাছ কেটেছে তারা মানুষ না। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার দামুড়হুদা মডেল থানায় জিডি করেছেন ক্ষেত মালিক হযরত আলী।
কমেন্ট বক্স