মেহেরপুর সরকারি মহিলা কলেজে পিঠা উৎসব
- আপলোড তারিখঃ
১৪-০২-২০১৯
ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুর সরকারি মহিলা কলেজের উদ্যোগে সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে গতকাল বুধবার সকাল থেকে দিনব্যাপী পিঠা উৎসবের আয়োজন করা হয়। সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ রফিকুল ইসলাম ফিতা কেটে দিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন করেন। এ সময় সহযোগী অধ্যাপক কাজী আশরাফুল আলম, সহকারী অধ্যাপক ড. আতিয়ার রহমান, মিরাজ উদ্দীন, শিক্ষক পরিষদের সম্পাদক মুন্সি রাশিদুল হক, প্রভাষক মাহাবুব প্রমুখ পিঠা উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স