রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে শুদ্ধসুরে জাতীয় সংগীত প্রতিযোগিতা

  • আপলোড তারিখঃ ১৩-০২-২০১৯ ইং
মেহেরপুরে শুদ্ধসুরে জাতীয় সংগীত প্রতিযোগিতা
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলা পরিষদের আয়োজনে গতকাল মঙ্গলবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ে শুদ্ধসুরে জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার একটি পৌরসভাসহ ৫টি ইউনিয়নের বিজয়ীরা উপজেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। প্রাথমিক স্তরে বামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উজুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আমঝুপি বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহন করে। মাধ্যমিক স্তরে অংশগ্রহন করে টেংরামারী মাধ্যামিক বিদ্যালয়, নতুন দরবেশপুর দাখিল মাদ্রাসা, ভৈরব মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় ও শালিকা মাধ্যমিক বিদ্যালয়। উচ্চ মাধ্যমিক স্তর/কলেজ পর্যায়ে এআরবি কলেজ, জাদুখালি স্কুল এন্ড কলেজ, মেহেরপুর মাধ্যমিক বিদ্যালয় ও বিএম কলেজ, মেহেরপুর পৌর ডিগ্রি কলেজ ও মেহেরপুর সরকারি মহিলা কলেজ অংশগ্রহন করে। প্রাথমিক স্তর ফলাফলে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (প্রথম), উজুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (দ্বিতীয়) ও বামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (তৃতীয়) স্থান অধিকার করে। মাধ্যমিক স্তরে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (প্রথম), আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় (দ্বিতীয়) ও টেংরামারী মাধ্যমিক বিদ্যালয় (তৃতীয়) স্থান অধিকার করে। উচ্চ মাধ্যমিক স্তর/কলেজ পর্যায়ে মেহেরপুর সরকারি মহিলা কলেজ (প্রথম), মেহেরপুর পৌর ডিগ্রি কলেজ (দ্বিতীয়) ও জাদুখালি স্কুল এন্ড কলেজ (তৃতীয়) স্থান অধিকার করে।


কমেন্ট বক্স