রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

  • আপলোড তারিখঃ ১৩-০২-২০১৯ ইং
মেহেরপুরে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন
প্রতিবেদক, মেহেরপুর: ‘নিরাপদ সড়ক আমার অধিকার’ স্লোগান নিয়ে গতকাল মঙ্গলবার বিকালে মেহেরপুরে মানববন্ধন করেন বন্ধুসভার সদস্যরা। মেহেরপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, দেশে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাড়িয়েছে সড়ক দূর্ঘটনা। বেপরোয়া যান চলাচল, চালকদের দক্ষতার অভাব, ফিটনেসবিহীন যান চলাচল, সড়কে চলাচলকারী মানুষের সচেনতার অভাব এর জন্য দায়ি। সড়কে প্রাণহানী বন্ধে আইনের কঠোর প্রয়োগ প্রয়োজন। সরকারকে আরও বেগবান পদক্ষেপ গ্রহণ করতে হবে যাতে দূর্ঘটনার মাত্রা কমে আসে। মানববন্ধন চলাকালে মেহেরপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক নাদিম হাসান শিউলের সঞ্চালনায় বক্তব্য দেন মেহেরপুর পৌর কলেজেরে অধ্যক্ষ একরামুল আজিম, বন্ধসভার উপদেষ্টা জানে আলম, ড. এম এ বাসার। এ সময় উপস্থিত ছিলেন বন্ধুসভার সেজুতি, শ্রাবনি, তানিয়া হক, মাহফুজা, আরমা, আকাশ, বাসারুল, মৃদুল, মোনায়েম, শাকিল, সেজান, বাপন প্রমুখ।


কমেন্ট বক্স