রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

রাকিবুর রহমান সভাপতি আক্তারুজ্জামান সম্পাদক

  • আপলোড তারিখঃ ১১-০২-২০১৯ ইং
রাকিবুর রহমান সভাপতি আক্তারুজ্জামান সম্পাদক
চুয়াডাঙ্গা নিচের বাজার মুদি দোকান মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা নিচের বাজার মুদি দোকান মালিক সমিতির পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গতকাল রোববার রাত ৯টার দিকে নিচের বাজারের সকল ব্যবসায়ীদের উপস্থিতিতে ৫জন উপদেষ্টাসহ রাকিবুর রহমান মালিককে সভাপতি ও আক্তারুজ্জামান অন্তরকে সাধারণ সম্পাদক করে মোট ৪১ সদস্য বিশিষ্ট এই কমিটির নাম ঘোষনা করা হয়। এ কমিটির অপর সদস্যরা হলেন, সিনিয়র সহসভাপতি সানোয়ার হোসনে, সহসভাপতি আতিকুর রহমান বকুল, মধুসূদন সাধু খাঁ মধু, কাবিল হোসেন, হামিদুর রশিদ জনি, যুগ্ম সম্পাদক শোভন কুমার সাধু খাঁ, আবু বক্কর সিদ্দিক, সোহেল আলী, সুজন হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, সহসাংগঠনিক সম্পাদক দুলাল বিশ্বাস, প্রচার সম্পাদক মাহফুজুর রহমান, দপ্তর সম্পাদক সোহাগ রহমান সবুজ, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী ঠান্ডু মিয়া, ক্রীড়া সম্পাদক শুভ হোসেন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম মানিক, কোষাধ্যক্ষ জাহিদ হোসেন। এছাড়াও মুরাদ মুন্সীকে প্রধান কার্যকারী সদস্য করে অপর ২১ জন সুমন কমার সাহা, সাধান সাধু খাঁ, উজ্জ্বল হোসেন, পাকু মিয়া, জুয়েল মিয়া, গৌর চন্দ্র সাধু খাাঁ, হাসান হোসেন, রবিউল ইসলাম, মুক্তার হোসেন, বকুল হোসেন, সজল হোসেন, লিটন হোসেন, জীম মিয়া, কার্তিক কুমার সাধু খাঁ, বাবু হোসেন, অপু বাবু, গনেশ বাবু, দেবাশীষ কুমার, ডালিম হোসেন, মিন্টু মিয়া ও মুক্তার হোসেনকে কার্যকরী সদস্য করে চুয়াডাঙ্গা নিচের বাজার মুদি দোকান মালিক সমিতির পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির নাম ঘোষনা করা হয়। এ সময় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ দোকান মলিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু বলেন, ব্যবসায়ীরা সমাজের সেবক। এখানে উপস্থিত সকল ব্যবসায়ীরা বিভিন্ন স্থান থেকে অনেক কষ্টো করে মামলামাল সংগ্রহ করে জনসাধারণের কাছে বিক্রি করেন। এ সকল ব্যবসায়ীরা একদিন ব্যবসা বন্ধ রাখলে চরম বিপাকে পড়বে এ অঞ্চলের সাধারণ মানুষ। ফলে এ সকল ব্যবসায়ীদের উপর অন্যায় করে ছাতি ঘুরানো যাবে না। তাদের উপর অন্যায় অত্যাচার হলে এ কমিটিসহ চুয়াডাঙ্গা জেলার সকল ব্যবসায়ী কমিটি নির্যাতিতদের পাশে দাড়াবে। এসময় তিনি সকল ব্যবসায়ীদের সতর্ক করে দিয়ে আরো বলেন, বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী মোবাইল কোর্ট বাজারে আসবে তবে সকল ব্যবসায়ীরা যদি একটু সতর্ক হয়, যেমন নিজের ব্যবসা প্রতিষ্ঠানটি পরিস্কার রাখি, মেয়াদ উত্তীর্ণ সকল পন্য একটা প্যাকেটে রেখে সংশ্লিষ্ট কোম্পানি ফেরত দেওয়ার ব্যবস্থা করি, ভ্যাজাল পণ্য বিক্রি না করি তাহলে মোবাইল কোর্ট আমাদের কিছুই করতে পারবে না। এদিকে,চুয়াডাঙ্গা নিচের বাজার মুদি দোকান মালিক সমিতির পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান নিচের বাজার মুদি দোকান মালিক সমিতি কমিটির উপদেষ্টা ও বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বর্তমান নিচের বাজার মুদি দোকান মালিক সমিতি কমিটির উপদেষ্টা ও বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সিনিয়র সহসভাপতি আব্দুল কাদের জগলু, বাংলাদেশ দোকান মলিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সহসভাপতি মহিদুল ইসলাম ভাষা, বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার প্রচার সম্পাদক মাফিজুর রহমান (মাফি)। এছাড়া আরো উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা বড় বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী সালাউদ্দীন চান্নু মিয়াসহ বাজারের সকল ব্যবসায়ীরা।


কমেন্ট বক্স