মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয়
- আপলোড তারিখঃ
১১-০২-২০১৯
ইং
চুয়াডাঙ্গায় সমবায় ব্যাংক ভবন মার্কেট মালিক কমিটির অভিষেক ও সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক:
‘আমাদের অঙ্গীকার মাদকমুক্ত সমাজ গড়ার, মাদককে না বলুন ও মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় সমবায় ব্যাংক মার্কেট মালিক কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় ডিসি কোর্টের সামনে অবস্থিত সমবায় ব্যাংক চত্বরে অভিষেক ও সংবর্ধনা আয়োজন করা হয়। সমবায় ব্যাংক ভবন মার্কেট মালিক কমিটির সভাপতি তৌফিকুজ্জামান তৌফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ ইয়া খান। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির সভাপতি আশাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন, সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, সিনিয়র আইনজীবী সেলিম উদ্দীন খান, পিপি এ্যাড. শামসুজ্জোহা, সমবায় সমিতির চেয়ারম্যান নাজিম উদ্দীন, এ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা ও এ্যাড. রুহুল আমিন।
সমবায় ব্যাংক ভবন মার্কেট মালিক কমিটির সাধারণ সম্পাদক আরিফ উদ্দীন নিশির পরিচালনায় আরো উপস্থিত ছিলেন কমিটির সহ-সভাপতি ডা. সাইফুল্লাহ কামাল বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মিয়া, মাহাফুজুর রহমান ঠান্ডু ও আব্দুস সালাম। এছাড়া অনুষ্ঠানে সমবায় ব্যাংক ভবন মার্কেট মালিক কমিটির সকল সদস্যবৃন্দসহ বিভিন্নপর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কেক কেটে ও পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে আলোচনা সভা, র্যাফেল ড্র ও নৈশভোজের মাধ্যমে শেষ হয়।
কমেন্ট বক্স