রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হিজলগাড়ীতে গাংচিল সাংস্কৃতিক পরিষদের আত্মপ্রকাশ

  • আপলোড তারিখঃ ০৯-০২-২০১৯ ইং
হিজলগাড়ীতে গাংচিল সাংস্কৃতিক পরিষদের আত্মপ্রকাশ
আলী হোসেন সভাপতি ইসমাইল সম্পাদক প্রতিবেদক, তিতুদহ: এক সময়ের সাংস্কৃতিক অঙ্গনের তীর্থস্থান এলাকার হারিয়ে যাওয়া সাংস্কৃতিকে পুনর্উদ্ধার ও যুগের সাথে তাল মিলিয়ে এলাকার সাংস্কৃতিক কর্মকান্ডগুলো ঠিকিয়ে রাখা ও সাংস্কৃতিক অঙ্গনে ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্যক্তিদের এক প্লাটফরমে নিয়ে এসে সুস্থ সাংস্কৃতি চর্চার অঙ্গীকার নিয়ে চুয়াডাঙ্গার হিজলগাড়ীতে প্রতিষ্ঠিত হল গাংচিল সাংস্কৃতিক পরিষদের। নবীন-প্রবীণ সাংষ্কৃতি মনা ব্যক্তিদের নিয়ে পরিচালনা কমিটি গঠনের মাধ্যমে যাত্রা শুরু করলো সংগঠনটি। জানা গেছে, গতকাল শুক্রবার সন্ধ্যার ৭টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী বাজারের পদ্মা ডিজিটাল স্টুডিও প্রাঙ্গনে গাংচিল সাংস্কৃতিক পরিষদের কমিটি গঠন উপলক্ষে এলাকার বিভিন্ন অঙ্গনের সাংস্কৃতিক মনা ব্যক্তিদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় এলাকার হারিয়ে যাওয়া সাংস্কৃতিক পূনর্উদ্ধার ও যুগের সাথে তাল মিলিয়ে এলাকার সাংস্কৃতিক কর্মকান্ডগুলো ঠিকিয়ে রাখা ও সাংস্কৃতিক অঙ্গনে ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্যক্তিদের এক প্লাটফরমে নিয়ে এসে সুস্থ সাংস্কৃতি চর্চার বিষয়ে বিষদ আলোচনার গাংচিল সাংস্কৃতিক পরিষদ নামক সংগঠন তৈরী করে সংগঠনটির পরিচালনার জন্য ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে প্রবীন সাংস্কৃতি ব্যক্তিত্ব বিশিষ্ট শিক্ষানুরাগী আলী হোসেন মাষ্টারকে সভাপতি ও ইসমাইল হোসেনকে সাধারণ সম্পাদক মনোনীত করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সহসভাপতি আবু সালেহ ও ওয়াসিম মাঝি, যুগ্ম সাধারণ সম্পাদক জমির বাউল, মিজানুর রহমান, সাংগঠিনক সম্পাদক সাংবাদিক আরিফ হাসান, দপ্তর সম্পাদক বিশিষ্ট গীতিকার ও সুরকার রতন মাহমদ কানন, অর্থ সম্পাদক বাবুল আক্তার বাবলু, প্রচার সম্পাদক ডা. হারুন অর রশিদ, সাহিত্য বিষয়ক সম্পাদক আবুল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা সালেহা বেগম, নিবার্হী সদস্য বকুল হোসেন, মহাসিন মিস্ত্রি, কুরবান আলী, মালেক শাহ, বদর উদ্দিন, কাওছার আলী, কাশেম আলী, মোজাম্মেল হোসেন, সেলিম মিয়া, লাল্টু, সংগঠনটির উপদেষ্টা হিসাবে মনোনীত হয়েছে বিশিষ্ট শিক্ষা ও সংগীত অনুরাগী ব্যক্তি শফিকুল ইসলাম মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা আনারুল ইসলাম, বিশিষ্ট আ.লীগ নেতা মতিয়ার রহমান ও হিজলগাড়ী বাজার কমিটির সভাপতি মীর মফিজ উদ্দিন। সংগঠনটির সাংগঠিনক সম্পাদক ও হিজলগাড়ী প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আরিফ হাসান বলেন, গাংচিল সাংস্কৃতিক পরিষদ গঠনের মূল উদ্দেশ্য হলো, এলাকার সাংস্কৃতি ব্যক্তিদের একসাথে নিয়ে সুস্থ সাংস্কৃতি চর্চার মাধ্যমে অপসাংস্কৃতিকের বিরুদ্ধে কাজ করা।


কমেন্ট বক্স