`সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন` এই প্রতিপাদ্যে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে
সমীকরণ প্রতিবেদন: ‘সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন’ এ স্লোগানে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে চ্যানেল আই প্রকৃতি মেলা উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে এ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠি হয়।
চুয়াডাঙ্গা:
‘সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন’ এ স্লোগানকে ধারণ করে চুয়াডাঙ্গায় চ্যানেল আই প্রকৃতি মেলা উপলক্ষে বর্ণাঢ্য র্যালি হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১২টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব থেকে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালির আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন, চ্যানেল আইয়ের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি। র্যালিতে উপস্থিত ছিলেন জেলা আইনজীবীর সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট সেলিম উদ্দীন খান, ক্লাবের সহসভাপতি ও দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি কামাল উদ্দীন জোয়ার্দ্দার, দপ্তর সম্পাদক ও জিটিভি এবং দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি রিফাত রহমান, বাংলাদেশ সাংবাদিক সমিতির চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি ও এনটিভির জেলা প্রতিনিধি এ্যাডভোকেট রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ও দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহ আলম সনিসহ তাদের পরিবারবর্গ।

মেহেরপুর:
`সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন` এই প্রতিপাদ্যে মেহেরপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর প্রেসকøাবের সামনে থেকে একটি র্যালি বের হয় । র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে মেহেরপুর প্রেসকøাবের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর চ্যানেল আই প্রতিনিধি গোলাম মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর পৌর ডিগ্রী কলেজের ভুগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মাসুদ রেজা, গাংনী ডিগ্রী কলেজের ভুগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক (অবসর) এনামুল আযীম, মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. ইব্রাহীম শাহীন, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামীম জাহাঙ্গীর সেন্টু প্রমুখ। এ সময় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।