জুনিয়র একাদশকে হারিয়ে আপন খেলাঘর চ্যাম্পিয়ন
- আপলোড তারিখঃ
০৯-০২-২০১৯
ইং
চুয়াডাঙ্গায় মাহফুজ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার শহরতলী দোলাতদিয়াড়ে কদমতলা স্পোটিং ক্লাব আয়োজিত ‘মাহফুজ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৩টায় এ খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত খেলায় জুনিয়র একাদশ ৯ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় আপন খেলাঘর একাদশ। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীসহ অংশগ্রহন করা দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট ব্যবসায়ী ইলিয়াস হোসেন। এসময় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি, ক্রীড়া ব্যক্তিত্ব ইমরান হুসাইন ইমরান, জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক আব্দুর রহমান ও জেলা যুবলীগ নেতা চঞ্চল। এছাড়া আরো উপস্থিত ছিলেন আপন হাসান শাকিল, শফিকুল ইসলাম প্রমূখ। খেলা ও অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন মুজতাহিদুল ইসলাম আবির।
কমেন্ট বক্স