রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কোলা প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৯-০২-২০১৯ ইং
কোলা প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে এ মা সমাবেশ ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার আপিলউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক সাদ আহমেদ, মুন্সি আবু সালেহ খোকন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিটিএ সভাপতি শফিকুল ইসলাম, কাদের আলী, তোফাজ্জেল হোসেন, ইউপি সদস্য বুলবুলি খাতুন, আব্দুর রাজ্জাক, সাইদুর রহমান পিন্টু প্রমুখ। মা সমাবেশের আলোচনা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করা হয়।


কমেন্ট বক্স