রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পৃথকভাবে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৯-০২-২০১৯ ইং
পৃথকভাবে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
দর্শনা কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন নির্বাচন দর্শনা অফিস: দর্শনা কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নির্বাচনকে ঘিরে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় মনিরুল ইসলাম প্রিন্স, ফিরোজ আহম্মেদ সবুজ ও মোস্তাফিজুর রহমান শ্রমিক সংগঠনের আয়োজনে নির্বাচনকে সামনে রেখে কেরুজ ক্লাব মাঠে এক শ্রমিক সমাবেশ ডাকা হয়। বিরোধী পক্ষের এ সমাবেশে শ্রমিক নেতারা দাবি করে বলেন, বর্তমান ইউনিয়ন ষড়যন্ত্রমূলক ২০১৯ সালের নির্বাচন বাঞ্চাল করতে নানা রকম ষড়যন্ত্র করেছিল। কিন্তু শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক, সহসভাপতি ও ফিরোজ আহম্ম্দে সবুজের অক্লান্ত পরিশ্রম এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দপ্তর লবিং করে শ্রমিকদের ন্যায্য অধিকার ভোটকে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন। এছাড়া নির্বাচন না হওয়া পর্যন্ত ম্যানেজমেন্ট ও মেয়াদউত্তীর্ণ ক্ষমতাসীন ইউনিয়নকে হুশিয়ার করে বলেন, আজ থেকে ইউনিয়নের সকল কার্যক্রম, বিশেষ করে শ্রমিক প্রমশন, নিয়োগ ও বদলীসহ সকল কর্মকান্ড থেকে বিরত থাকার দাবি জানিয়ে বলেন, যদি এ সকল কাজ করার চেষ্টা করা হয়, তাহলে তিন সংগঠন মিলে তা প্রতিহত করা হবে। এছাড়া সমাবেশ থেকে আরও বলা হয়, গত ২১ জানুয়ারী তারিখে নির্বাচন হওয়ার কথা থাকলেও তারা বিভিন্ন তাল বাহানা করে নির্বাচন এক বছর বন্ধ থাকবে বলে প্রচার করে শ্রমিকদের মধ্যে নানা প্রচার প্রচারণা চালিয়েছে। আগামী দুই-একদিনের মধ্যে সাধারণ সভা দিয়ে সক্ষিপ্ত সময়ের মধ্যে নির্বাচনা করার দাবি করেন বক্তারা। এদিকে তিন শ্রমিক সংগঠনের সমাবেশ চলাকালীন বর্তমান শ্রমিক ইউনয়নের সভাপতি তৈয়ব সংগঠনের একটি মিছিল কেরু চত্বর প্রদক্ষিণ করে। অপরদিকে মাসুদুর রহমান তার সংগঠন কার্যালয়ের সামনে শ্রমিকদের নিয়ে সমাবেশ করেন। ফলে গতকাল থেকে কেরু চিনিকল এলাকায় নির্বাচনকে ঘিরে ভোট উৎসব শুরু হয়ে গেছে। জানা গেছে, এ বছর ১ হাজার ৫০ জনের কিছু বেশি শ্রমিক তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এদিকে, ভোট অধিকার ফিরে পাওয়ায় সাধারণ শ্রমিকরা আনন্দ উৎসবে মেতে উঠেছে।


কমেন্ট বক্স