দর্শনা অফিস: ‘আন্তঃবিশ্বাস সম্প্রীতির মধ্য দিয়ে টেকসই উন্নয়ন’ আন্তঃবিশ্বাস সম্প্রীতি সপ্তার শেষ দিনেদর্শনায় ওয়েভ ফাউন্ডেশনের (প্রডিজি) উদ্যোগে হরিজন সম্প্রদায়ের জীবন সংগ্রাম সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে দর্শনা আমতলা হরিজন সম্প্রদায়ের মন্দির প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। প্রডিজির সদস্য সুমন আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন দর্শনা পৌর প্যানেল মেয়র-২ রেজাউল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রডিজির আহবায়ক হানিফ মন্ডল, সাংবাদিক ওয়াসিম রয়েল, সাংবাদিক ইমতিয়াজ আহম্মেদ রয়েল, খুলনা বিভাগীয় হরিজন সম্প্রদায়ের সাধারণ সম্পাদক শ্রী দীলিপ কুমার, জেলা হরিজন সম্প্রদায়ের সভাপতি শ্রী রামু কুমার। এ সময় হরিজনদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য দীর্ঘদিন যাবত বিভিন্ন দাবির কথা উল্লেখ করেন শ্রী দীলিপ কুমার ও শ্রী রামু কুমার।
সমীকরণ প্রতিবেদন