রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে জাসদের মানববন্ধন

  • আপলোড তারিখঃ ০৮-০২-২০১৯ ইং
জীবননগরে জাসদের মানববন্ধন

নির্দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে জীবননগরে জাসদের মানববন্ধন জীবননগর অফিস: দলীয় ভিত্তিতে উপজেলাসহ সকল স্থানীয় সরকার নির্বাচন পদ্ধতি বাতিলের দাবিতে জীবননগরে মানববন্ধন করেছে বাংলাদেশ জাসদ। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় জীবননগর বাসস্ট্যান্ড চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাসদ জীবননগর উপজেলা শাখার আয়োজনে সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক শামসুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফুল আলম, জীবননগর উপজেলা শাখার সহসভাপতি হযরত আলী, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম ডিটু, শেখ শহিদুল ইসলাম, হযরত আলী, রকিবুল ইসলাম, শাহিন হোসেন প্রমুখ। বক্তারা বলেন, দলীয় ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচনের ফলে ভোটাররা নির্বাচন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। ভোটারদের সাথে নির্বাচনের সংযোগ স্থাপনের জন্য উপজেলাসহ স্থানীয় সরকারের সকল স্তরে দলীয় ভিত্তিতে নির্বাচন পদ্ধতি বাতিলের দাবি জানান বক্তারা।



কমেন্ট বক্স