আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা রেলওয়ে ষ্টেশনের দাপ্তরিক কার্যক্রম পূর্ণাঙ্গরূপে চালুর দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। জেলা প্রশাসক বরাবর লিখিত ওই স্মারকলিপি গতকাল বৃহস্পতিবার আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট প্রদান করা হয়েছে। এ স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা রেলস্টেশন রক্ষা সংগ্রাম কমিটির সভাপতি মতিয়ার রহমান ফারুক কাউন্সিলর, যুগ্ম আহ্বায়ক আলাল উদ্দীন কাউন্সিলর, নাজমুল হাসান মল্লিক লিমন, সাংবাদিক আতিয়ার রহমান মুকুল, পৌর কাউন্সিলর, আলী আজগর সাচ্চু, সদর উদ্দিন ভোলা, আব্দুল গাফফার, ফারুক হোসেন, ইমদাদুল হক, সাঈদ হিরোন, শরিফুল ইসলাম রোকন।
সমীকরণ প্রতিবেদন