রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৭-০২-২০১৯ ইং
মেহেরপুরে জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তঃইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে শুদ্ধসুরে জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দু’দিনব্যাপী অনুষ্ঠিত জাতীয় সংগীত প্রতিযোগিতা গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শুরু হয়। উপজেলা শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী প্রতিযোগিতার উদ্বোধন করেন। এসময় একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় মেহেরপুর সরকারি বালক বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মাধ্যমিক বালিকা বিদ্যালয়, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, কবি নজরুল শিক্ষা মঞ্জিল, পৌর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, জিনিয়াস ল্যবরেটরি স্কুল এন্ড কলেজ, মেহেরপুর দারুল উলুম আহমদীয়া মাদ্রাসা, মহিলা দাখিল মাদ্রাসা, এএলএম জিয়াউল হক ফ্রেন্ডস্ ফাউন্ডেশন, শালিকা মাধ্যমিক বিদ্যালয়, গোভীপুর মাধ্যমিক বিদ্যালয়, গোভীপুর দাখিল মাদ্রাসা, কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়, আর আর মাধ্যমিক বিদ্যালয়, বাড়িঁবাঁকা সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়, হরিরামপুর মাধ্যমিক বিদ্যালয়, কুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, উজলপুর মাধ্যমিক বিদ্যালয়, ভৈরব মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কে আর আর এস মাধ্যমিক বিদ্যালয়, সুবিদপুর মাধ্যমিক বিদ্যালয়, শোলমারী মাধ্যমিক বিদ্যালয়, সিএইসএস মাধ্যমিক বিদ্যালয় ও কুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় প্রতিযোগিতায় অংশগ্রহন করে।


কমেন্ট বক্স