১ লাখ ৩৬ হাজার শিশুকে ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে
- আপলোড তারিখঃ
০৬-০২-২০১৯
ইং
‘ভিটামিন-এ প্লাস’ ক্যাম্পেইন উপলক্ষে চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক: আগামী ৯ ফেব্র`য়ারি জাতীয় ‘ভিটামিন-এ প্লাস’ ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যমকর্মিদের সাথে মতবিনিময় সভা করেছেন চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ। গতকাল মঙ্গলবার সকালে সদর হাসপাতালের কনফারেন্স র`মে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. খায়র`ল আলম। সভায় জানানো হয়, এবার মোট ১ লাখ ৩৫ হাজার ৭৬৪ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। মতবিনিময় সভার শুর`তেই ভিটামিন-এ নিয়ে একটি প্রামাণ্য ভিডিও চিত্র প্রেজেনটেশন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও ডা. সাজিদ ইমাম। চিত্রে তুলে ধরা হয় ভিটামিন এ প্লাস না খাওয়ালে শিশুরা কি কি রোগে আক্রান্ত হতে পারে। প্রামাণ্য চিত্রে ভিটামিন-এ প্লাসের বিভিন্ন দিক তুলে ধরা হয়। সভায় ইপিআই সুপারিনটেনডেন্ট আব্দুল ওহাব জানান, স্বাস্থ্য বিভাগের হিসাব মতে চুয়াডাঙ্গার মোট জনসংখ্যা ১২ লাখ ৩৪ হাজার ৯৫৮জন। এর মধ্যে ৬ থেকে ১১মাসের শিশু রয়েছে ১৫ হাজার ৬৬২ জন। ১ থেকে ৫ বছরের শিশু রয়েছে ১ লাখ ২০ হাজার ১০২ জন। এসব শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর জন্য জেলার চারটি উপজেলায় মোট ৯৬৯টি কেন্দ্রে চালু থাকবে। স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের ১১৩ জন কর্মকর্তা কর্মচারীর তত্ত্বাবধানে কাজ করবেন ১ হাজার ৮৬৮জন।সিভিল সার্জন ডা. খায়র`ল আলম বলেন, জেলার প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিশুরাও যাতে এবারের ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে তার জন্য স্বাস্থ্য বিভাগ আগে থেকেই প্রস্তুতি সম্পন্ন করেছে। তিনি ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের বিভিন্ন দিক তুলে ধরে প্রোগামটি সফল করতে জেলার সকল গণমাধ্যমকর্মিদের সহযোগিতা চান। এ সময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য বিভাগের সিনিয়র হেলথ অফিসার রবজেল হক, পরিসংখ্যানবিদ আখতার হোসেন ও স্যানিটারী ইন্সপেক্টর গোলাম ফার`ক। মতবিনিময় সভায় চুয়ডাঙ্গা জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স