রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় মানবতা ‘ল’ ইয়ার্স ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ০৬-০২-২০১৯ ইং
চুয়াডাঙ্গায় মানবতা ‘ল’ ইয়ার্স ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন
ছয়টি জুটির অংশগ্রহনে ফাইনাল হবে ১৪ ফেব্র`য়ারি সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতিতে মানবতা ‘ল’ ইয়ার্স ব্যাডমিন্টন টুর্ণামেন্ট প্রতিযোগিতা-২০১৯ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে টুর্ণামেন্টের উদ্বোধন করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. আবুল বাশার। টুর্ণামেন্টটি আয়োজনে করে চুয়াডাঙ্গা পলাশপাড়ার বেসরকারি উন্নয়ন সংস্থা মানবতা ফাউন্ডেশন। চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা সঞ্চালনায় ছিলেন মানবতা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এ্যাড. ওহিদুল আলম মানি খন্দকার। সভায় মানবতা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সেলিম উদ্দিন খান, বারের সাবেক সভাপতি নুর`ল ইসলাম ও এমএম শাহজাহান মুকুল, সাবেক সেক্রেটারী শামীম রেজা ডালিম, সৈয়দ হেদায়েত হোসেন আসলাম ও আ স ম আব্দুর রউফ, চুয়াডাঙ্গা বারের সাবেক সদস্য ও কুষ্টিয়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট্র এনামুল হক শিমুল ও আকসিজুল ইসলাম রতন বক্তব্য রাখেন। ব্যাডমিন্টন টুর্ণামেন্টে ছয়টি জুটি খেলায় অংশগ্রহন করছে। এরা হলেন রাসেল-রাগীব, ফিরোজ-টিটন, লাভলু-আফজাল, সাগর-পারভেজ, তালিম-নয়ন এবং শাহজামাল-নাজমুল জুটি। আগামী ১৪ ফেব্র`য়ারি টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. আবুল বাশার বলেন, ‘আগামীতে বারের ফান্ড থেকে ব্যাডমিন্টনসহ ইনডোর গেমস পরিচালনা করা হবে।’


কমেন্ট বক্স