ঝিনাইদহ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন
- আপলোড তারিখঃ
০৬-০২-২০১৯
ইং
সভাপতি ওয়ালিউর সম্পাদক খোকন
ঝিনাইদহ অফিস: দীর্ঘদিন পর ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শহরের পানি উন্নয়ণ বোর্ড মাঠ প্রাঙ্গণে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ওয়ালিউর রহমান, সাধারণ সম্পাদক পদে আশরাফুরজামান খোকন, কার্যকরী-সভাপতি পদে এসএম আবু সাইদ, সহসভাপতি পদে অলিউর রহমান, আমির ফয়সাল মহব্বত ও রেজাউল করিম, বিনা প্রতিদ্বন্দীতায় যুগ্ম সম্পাদক পদে মিজানুর রহমান মাসুম, সহসাধারণ সম্পদক আতিয়ার রহমান ও আত্তাপ হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে মতিয়ার রহমান, সহসাংগঠনিক পদে আলম শেখ, বিনা প্রতিদ্বন্দীতায় দপ্তর সম্পাদক পদে টুলু বিশ^াস চুন্নু, প্রচার সম্পাদক পদে গোলাম মোস্তফা ডাবলু, ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক পদে মিজানুর রহমান, শ্রমকল্যাণ সম্পাদক পদে সুমন ব্যানা, কোষাধ্যক্ষ পদে মনির`ল ইসলাম, সড়ক সম্পাদক পদে জাহাঙ্গির হোসেন, কার্যকরী সদস্য পদে আকবর হোসেন, আব্দুল বারিক, পলাশ কুমার বসু, লিটন মিয়া, মনির`ল ইসলাম ও মশিয়ার রহমান। ১ ফেব্র`য়ারি শুক্রবার সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতীহীনভাবে ২হাজার ৯শ’ ৬২ জন ভোটারের মধ্যে ২ হাজার ৭শ’ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান রবিউল হোসেন এ তথ্য নিশ্চিত করেন। নবনির্বাচিত এ কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঝিনাইদহের সাধারণ শ্রমিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
কমেন্ট বক্স