মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও সনদ প্রদান
- আপলোড তারিখঃ
০৫-০২-২০১৯
ইং
চুয়াডাঙ্গার বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গার বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও সনদপত্র প্রদান করা হয়েছে। ২০১২ সাল থেকে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষকমন্ডলী এবং এলাকাবাসী এ বৃত্তি প্রদান করে আসছে। গতকাল সোমবার বেলা ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। প্রধান বক্তা ছিলেন ঢাকা বিশ^বিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক বোয়ালমারী গ্রামের কৃতি সন্তান ড. মো. হুমায়ূন কবীর। সভাপতিত্ব করেন নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খলিলুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হাসান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অনুষ্ঠানটি পরিচালনা করেন পিরোজখালী নাসিম মাহমুদ টুটুল, সাবেক সহকারী শিক্ষক আজমীরা খাতুন, নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল গফুর, জাহানারা খাতুন ও মাজেদা বেগম। অনুষ্ঠানে ২৫ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তির অর্থ, সনদ ও বই-খাতা প্রদান করা হয়।
কমেন্ট বক্স