রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে ক্রিকেট টুর্নামেন্টে টেকনিক্যাল স্কুল জয়ী

  • আপলোড তারিখঃ ০৩-০২-২০১৯ ইং
মেহেরপুরে ক্রিকেট টুর্নামেন্টে টেকনিক্যাল স্কুল জয়ী

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ জয়লাভ করেছে। গতকাল রবিবারে অনুষ্ঠিত খেলায় সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ৯৬ রানের বড় ব্যবধানে উজলপুর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ৩৩ ওভার ৩ বলে ১৭৫ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে আলিফ ৪২, রুপক ২৮ রান করে। উজলপুর মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষে রফিকুল ৩টি উইকেট দখল করে। এর জবাবে খেলতে নেমে উজলপুর মাধ্যমিক বিদ্যালয় ১৮ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ৭৯ রান করে। দলের পক্ষে রিমন ১৮ রান করে। মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শাহিন ৪ উইকেট দখল করে।



কমেন্ট বক্স