রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে সড়ক থেকে শাঁকের ডাটা অপসারণ

  • আপলোড তারিখঃ ০৩-০২-২০১৯ ইং
জীবননগরে সড়ক থেকে শাঁকের ডাটা অপসারণ

জীবননগর অফিস: জীবননগরে ১০ কিলোমিটার রাস্তার উপর শাকের ডাটা অপসারণ করা হয়েছে। গতকাল রোববার বিকাল ৪টার দিকে জীবননগর উপজেলা প্রশাসনের উদ্যোগে ও সেচ্ছাসেবী সংগঠন বন্ধু রক্তদান কেন্দ্রের সহযোগিতায় উপজেলার বাঁকা ইউনিয়ন পরিষদের সামনে থেকে আন্দুলবাড়ীয়া ব্রিজ পর্যন্ত রাস্তার উপর রাখা ঝুঁকিপূর্ণ শাঁকের ডাটা অপসারণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী রাজিব হোসেন রাজু, পল্লী বিদ্যুৎ বিভাগের এজিএম মনিরুল ইসলাম, জীবননগর থানার এসআই মোস্তাফিজুর রহমান, সাংবাদিক সালাউদ্দিন কাজল, বন্ধু রক্তদান কেন্দ্রের উপদেষ্টা সাংবাদিক জামাল হোসেন খোকন, চাষী রমজান, বন্ধু রক্তদান কেন্দ্রের সাধারণ সম্পাদক মিঠুন মাহমুদ, সদস্য শাকিব হোসেন রবিন প্রমুখ। এদিকে, রাস্তার উপর থেকে শাঁকের ডাটা অপসারণ করে দেওয়ায় এলাকার সাধারণ মানুষ ও পথচারীদের মধ্যে স্বস্তি বিরাজ করছে। এলাকাবাসী এ মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে।



কমেন্ট বক্স