বুড়ো ব্যান্ড ও ক্লোজআপ ওয়ান তারকা বিউটিসহ আসবে তারকা শিল্পীরা
- আপলোড তারিখঃ
০৩-০২-২০১৯
ইং
দামুড়হুদায় বসন্তবরণ উপলক্ষে মতবিনিময় সভা
দামুড়হুদা প্রতিবেদক: দামুড়হুদায় সঙ্গীতা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ঋতুরাজ বসন্তকে বরণ করতে প্রতিবছরের ন্যায় এ বছরও নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ‘বসন্ত সবার প্রাণে দিয়ে যাক দোলা’ এই স্লোগানকে সামনে রেখে গতকাল শনিবার সন্ধ্যায় দামুড়হুদা উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামস্থ সঙ্গীতা সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। সঙ্গীতা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল হাসান। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা মডেল থানার ওসি সুকুমার বিশ্বাস, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীন, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম, দামুড়হুদা উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম, ক্রীড়া শিক্ষক বশীর আহমেদ, বিশিষ্ট ইট ইটভাটা ব্যবসায়ী আবুল হাশেম, দামুড়হুদা বাসস্ট্যান্ড বাজার কমিটির সভাপতি আশরাফুল আলম, দামুড়হুদা পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ইমতিয়াজ হোসেন।
এছাড়াও দামুড়হুদা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলী, দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বকতিয়ার হোসেন বকুল, অর্থ সম্পাদক শমশের আলী, সঙ্গীতা সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক আসমত আলী বিশ্বাস, সঙ্গিত প্রিয় ব্যক্তিত্ব হাফিজুর রহমান, দামুড়হুদা পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবুল কালাম, এনজিও সংস্থা আরআরএফ’র আরএমও মাজেদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, একরামুল মেম্বার, যুবলীগ নেতা সন্টু, হায়দার আলী, আব্দুল মালেক, কন্ঠশিল্পি সাইদুর রহমান, স্টার কালেকশনের জনি প্রমূখ।
সভায় খুলনার জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন বুড়ো ব্যান্ড, ক্লোজআপ ওয়ান তারকা বিউটি, কৌতুক অভিনেতা কাজল, বর্তমান সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী শফিক তুহিন, আলমডাঙ্গা কলাকেন্দ্রের শিল্পীবৃন্দ, বাউল শিল্পী ধীরু বাউল, অন্ধ শিল্পী আব্দুর রহমানসহ দেশবরেণ্য শিল্পীদের সমন্বয়ে জমকালো আয়োজনের মধ্যদিয়ে ঋতুরাজ বসন্তকে বরণের সিদ্ধান্ত নেয়া হয়।
দামুড়হুদা স্টেডিয়াম মাঠে রাত ৮টা থেকে অনুষ্ঠান শুরু করা হবে। আগামি ২৬, ২৭ অথবা ২৮ ফেব্রুয়ারী সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটি। আলোচনা শেষে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল হাসান ও দামুড়হুদা মডেল থানার ওসি সুকুমার বিশ্বাসকে উপদেষ্টা মনোনিত করা হয় এবং আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীনকে আহবায়ক এবং সঙ্গীতা সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক আসমত আলী বিশ্বাসকে সদস্য সচিব করে অর্থ কমিটি গঠন করা হয়।
কমেন্ট বক্স