আলমডাঙ্গা কাঁচা বাজারে রহস্যজনক চুরি
- আপলোড তারিখঃ
০৩-০২-২০১৯
ইং
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা কাঁচা বাজারের পাশে স্বপ্নীল স্টোরে রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকাল ৮টার দিকে দোকানের মালিক বিজয় বাবু তালা খুলে দোকান পরিষ্কার পরিচ্ছন্ন করার পর বেচাকেনা শুরু করে। এর কিছুক্ষণ পর সে চিৎকার করে বলে আমার দোকানে নগদ ৩০ হাজার টাকা ও ৫ হাজার টাকা মালামাল চুরি গেছে। এ সময় আশপাশের দোকানদাররা বিষয়টি জানার জন্য ভিড় করে। দোকানদার বিজয় ও রাজীব যৌথভাবে ব্যবসা করে। তাদের ধারণা দোকানের সামনে বসে থাকা পাহাড়াদার এ বিষয়ে কিছু জানতে পারে। এ সময় আশপাশের দোকানদাররা বিজয় ও রাজীবের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। তাদের বক্তব্য দোকান তালামারা ছিল অথচ ভিতর থেকে মালামাল চুরি হয় কিভাবে? তারা আরও বলেন, পাহাড়াদার প্রতিদিন সঠিকভাবে পাহাড়া দিচ্ছে। আশপাশে বেশ কয়েকটি দোকান থাকা সত্বেও কোন দোকানে চুরি হলো না অথচ স্বপ্নীল স্টোরের দোকান তালাবদ্ধ অবস্থায় থাকার পরও রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে তারা থানায় একটি জিডি করেছে বলে জানা গেছে।
কমেন্ট বক্স