রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা থানার ওসি আসাদুজ্জামান মুন্সির পুলিশ ফাঁড়ি পরিদর্শন

  • আপলোড তারিখঃ ০৩-০২-২০১৯ ইং
আলমডাঙ্গা থানার ওসি আসাদুজ্জামান মুন্সির পুলিশ ফাঁড়ি পরিদর্শন
ফাঁড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশ আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সি উপজেলার ৪টি পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেছেন। গতকাল শনিবার দুপুর ২টার দিকে তিনি জামজামী পুলিশ ফাঁড়ি, তিওরবিলা পুলিশ ফাঁড়ি, খাসকররা পুলিশ ফাঁড়ি ও ঘোষবিলা পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন। ওসি আসাদুজ্জামান মুন্সি পুলিশ ফাঁড়ির আইসিদের সাথে আইনশৃঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। পুলিশ ফাঁড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেন। বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক বিষয়ে স্ব-স্ব ক্যাম্পের এলাকায় অভিযান অব্যহত রাখার নির্দেশ দিয়েছেন। ক্যাম্প পরিদর্শন করে ওসি আসাদুজ্জামান মুন্সি সন্তোষ প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও আইনশৃঙ্খলা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ্ আলম মন্টু, পুলিশ ক্যাম্পের আইসি এসআই আব্দুর রশীদ, এসআই অচিন্ত কুমার পালসহ অন্যান্য ফাঁড়ির আইসিবৃন্দ।


কমেন্ট বক্স