জীবননগরে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম
- আপলোড তারিখঃ
০২-০২-২০১৯
ইং
ছাত্তারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন : শোক প্রকাশ
জীবননগর অফিস: জীবননগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সামসুল আলম ছাত্তারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় নিজ বাসভবন হাইস্কুলপাড়ায় শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। গতকাল শুক্রবার সকাল ১০টার সময় জীবননগর পৌর ঈদগাহ ময়দানে গার্ড অব অনার প্রদান শেষে পৌর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। গার্ড অব অনার প্রদানের সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, পৌর মেয়র জাহাঙ্গীর আলম, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও জীবননগর উপজেলার সকল মুক্তিযোদ্ধারা। তার মৃত্যুতে গোটা পরিবারে শোকের ছায়া নেমে আসে। কমান্ডার সামসুল আলম ছাত্তার জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফসার আলী মিয়ার ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম ছাত্তারের মৃত্যুতে শোক প্রকাশ করেন চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ হাজি আলী আজগার টগর, উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, পৌর মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান হাফিজ, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, জীবননগর প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল কবির, সাধারণ সম্পাদক এম আর বাবু, সেচ্ছাসেবী সংগঠন বন্ধু রক্তদান কেন্দ্রের সভাপতি সামিউল ইসলাম অভি, সাধারণ সম্পাদক মিঠুন মাহমুদসহ স্থায়ী বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
কমেন্ট বক্স