রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দুর্নীতির অভিযোগে হরিণাকু-ুতে চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

  • আপলোড তারিখঃ ০১-০২-২০১৯ ইং
দুর্নীতির অভিযোগে হরিণাকু-ুতে চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলার ভায়না ইউনিয়নের চেয়ারম্যান ছমির উদ্দিনের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি, লুটপাট ও অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। টিআর, এলজিএসপি, কাবিটা, কর্মসৃজন, হাটবাজার ইজারা ও রেজিষ্ট্রি অফিসের ওয়ান পার্সেন্টসহ বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ তুলে গতকাল বিকেলে জোড়াদহ বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যোগ দেয়। ঘন্টাব্যাপি চলা এ কর্মসূচিতে ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্নপর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ ব্যাপারে চেয়ারম্যান ছমির উদ্দিন বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পুন্ন মিথ্যা। আমার কাজে কোন অস্বচ্ছতা নেই।


কমেন্ট বক্স