রবিবার, ১৫ মার্চ, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে নিখোঁজ কৃষক মহিদুলকে কুপিয়ে হত্যা

  • আপলোড তারিখঃ ০৫-১২-২০১৬ ইং
ঝিনাইদহে নিখোঁজ কৃষক মহিদুলকে কুপিয়ে হত্যা

`g45`

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে মহিদুল ইসলাম খাঁ (২৮) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। রোববার সকালে সদর উপজেলার নিজপুটিয়া গ্রামের মাঠে থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। মহিদুল নিজপুটিয়া গ্রামের আব্দুস সালাম খাঁর ছেলে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, মহিদুল শনিবার রাত থেকে নিখোঁজ ছিল। রোববার সকালে নিজপুটিয়া গ্রামের মাঠে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে নিহতের মাথায় ধারালো অস্ত্রের কোপের আঘাতের চিহ্ন রয়েছে বলে তিনি জানান।



কমেন্ট বক্স
notebook

গাংনীতে বিশ্বাস পরিবারের উদ্যোগে ইফতার