কোটচাঁদপুরে মোটরসাইকেল থেকে পড়ে শিশুর মৃত্যু
- আপলোড তারিখঃ
৩০-০১-২০১৯
ইং
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুরে বাবার মোটরসাইকেল থেকে পড়ে এশা খাতুন নামে দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার সুয়াদী গ্রামে এ দূর্ঘটনা ঘটে। এ সময় শিশুটির মা-বাবা আহত হন। নিহত শিশু এশা কোটচাঁদপুর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের প্রবাসী রাসেল হোসেনের মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে রাসেল তার স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে জীবননগরের উদ্দেশ্যে রওনা হন। এ সময় শিশু এশা মোটরসাইকেলের সামনে বসা ছিলেন। পথিমধ্যে সুয়াদী গ্রামের মধ্যে আসলে হটাৎ একটি কুকুর গাড়ির সামনে চলে আসে। তাৎক্ষনিকভাবে মোটরসাইকেলের ব্রেক ধরতেই শিশু এশা গাড়ি থেকে ছিটকে পড়ে যান। এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটির উন্নত চিকিৎসার জন্য যশোরে প্রেরণ করেন। পরে যশোর কুইন্স প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু এশার মৃত্যু হয়। এদিকে একমাত্র মেয়েকে হারিয়ে নির্বাক এশার মা-বাবা। পরিবারসহ এলাকায় নেমে এসছে শোকের ছায়া।
কমেন্ট বক্স