রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রযুক্তিগত খেলা কমিয়ে, শারীরিক খেলাধুলা বাড়াতে হবে

  • আপলোড তারিখঃ ৩০-০১-২০১৯ ইং
প্রযুক্তিগত খেলা কমিয়ে, শারীরিক খেলাধুলা বাড়াতে হবে
আন্ত:বিভাগ ভলিবল টুর্নামেন্ট উদ্বোধনকালে অধ্যক্ষ কামরুজ্জামান মেহেরাব্বিন সানভী: চুয়াডাঙ্গা সরকারি কলেজে জাকজমকপূর্ণ আয়োজনে প্রতিবছরের ন্যায় এবারও আন্ত:বিভাগ ভলিবল টুর্নামেন্ট-২০১৯’র উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার এক আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে কলেজের ১৫টি বিভাগের অংশগ্রহণে ৮ দিনব্যাপী অনুষ্ঠিতব্য এ প্রতিযোগীতার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান বলেন, সর্বক্ষেত্রে এগিয়েছে দেশ। বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ। ক্রীড়াক্ষেত্রেও অবিস্মরণীয় সফলতা অর্জন হয়েছে। দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিতে হবে। খেলাধুলা শিক্ষা কার্যক্রমের একটি অংশ। শরীর ও মন ভালো রাখার জন্য খেলাধুলা করা প্রয়োজন। খেলাধুলার স্থান বা মাঠ যায় বলি না কেন সেগুলোর অভাবে খেলাধুলায় মানুষের অংশগ্রহণের হার কমে যাচ্ছে দিন দিন। আবার প্রযুক্তিগত খেলা আবির্ভাবের সাথে সাথে শারীরিক শ্রমনির্ভর খেলাগুলো হারিয়ে যাচ্ছে। তবে চুয়াডাঙ্গা সরকারি কলেজে সারা বছর কোনো না কোনো খেলা হতেই থাকে। চুয়াডাঙ্গা সরকারি কলেজ পরিবার বিশ্বাস করে এ জেলায় খেলাধুলার সোনালী অতীত ফিরিয়ে আনা সম্ভব। আন্ত:বিভাগ ভলিবল টুর্নামেন্ট সাড়া জাগানো উৎসবও বটে। আমাদেরকে মনে রাখতে হবে, প্রযুক্তিগত খেলা কমিয়ে শারীরিক শ্রমনির্ভর খেলাধুলা বাড়াতে হবে। এতে শরীর, মন যেমন ভালো থাকবে, তেমনই কমে যাবে হতাশা ও হি¯্রতা। উদ্বোধনী অনুষ্ঠানে চুয়াডাঙ্গা সরকারি কলেজ আন্ত:বিভাগ ভলিবল টুর্নামেন্ট-২০১৯’র আহ্বায়ক সহকারী অধ্যাপক রুহুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশীদ ও শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক শফিকুল ইসলাম। চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইফের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. ইনাম হোসেন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান খোন্দকার রোকনুজ্জামান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল জব্বার, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মো. আতিয়ার রহমান, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আবুল কালাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জাহাঙ্গীর আলম, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মনিরুজ্জমান, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মকছুদুল হক খান চৌধুরী, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান মো. মাহবুবুর রহমান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. ফারুক হোসেন, গণিত বিভাগের বিভাগীয় প্রধান হেমায়েত আলী, পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. মমিনুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মহসিন কবির, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুল হাসান, আন্ত:বিভাগ ভলিবল টুর্নামেন্ট-২০১৯’র সদস্য রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফরহাদ উদ্দীন, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, বাংলা বিভাগের প্রভাষক আসাদুজ্জমান, ইতিহাস বিভাগের প্রভাষক সাইফুল ইসলামসহ চুয়াডাঙ্গা সরকারি কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সহকারী অধ্যাপক, প্রভাষকবৃন্দ।


কমেন্ট বক্স