শিক্ষা পারে একটি জাতিকে উন্নতির চরম শিখরে পৌছে দিতে
- আপলোড তারিখঃ
৩০-০১-২০১৯
ইং
চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিদায় ও বরণ অনুষ্ঠিত
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নতুন শিক্ষার্থীদের বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার এ সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
জীবননগর: জীবননগরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীণ শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার সময় জীবননগর শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে এ বিদায় ও নবীণ বরণ অনুষ্ঠিত হয়। শাপলাকলি আদর্শ ম্যাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাকি বিল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু মো. আব্দুল লতিফ অমল। এসময় শিক্ষার্থীদের উদ্যোশে প্রধান অতিথি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার শিক্ষার প্রতি সর্বাধিক গুরুত্ব দিয়েছে। শিক্ষা পারে একটি জাতিকে উন্নতির চরম শিখরে পৌছে দিতে। বর্তমান সরকার গৃহিত পদক্ষেপ সমূহ তুলে ধরে আরও বলেন, বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেয়া হচ্ছে। যা অতীতের কোন সরকারই করেনি। তিনি বর্তমান প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে গড়ে তোলারও আহবান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম, জীবননগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দ্বিনেশ চন্দ্র পাল, পৌর কাউন্সিলর ওয়াসিম রাজা, জীবননগর প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল কবির, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য হাজী ফজলুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকগণ। অনুষ্ঠানটি সাবির্ক পরিচালনা করেন নুর কুতুবুল আলম।
বারাদী: মেহেরপুর সদর উপজেলার মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ে নতুন শিক্ষার্থীতের বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ বরণ বিদায় অনুষ্ঠিত হয়। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা শাহীন আকতার। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিনয় কুমার চাকী, সুপারভাইজার আনারুল ইসলাম, বিদ্যোৎসাহী সদস্য ও বারাদী ইউনিয়ন (সাংগঠনিক) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী রেজা, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আইযুব আলী, সহকারী শিক্ষক তারিক মুছা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মমতাজ উদ্দীন, সহকারী শিক্ষক ইউনুস আলী, হারুন অর-রশিদ, ইকরামুল হক, সিদ্দিকুর রহমান, গোলাম কিবরিয়া, আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা শান্তি, তৃণমূল মডেল একাডেমির প্রধান শিক্ষক সাদ আহম্মদ, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আরিফুল ইসলাম লিটন, আবু জাফর, সোহেল রানা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক তৌহিদুল ইসলাম। পরে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র ও উপহার বিতরণ করা হয়।
অপরদিকে নতুন দরবেশপুর দাখিল মাদ্রাসায় নবীন বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। মাদ্রাসার সুপার শামসুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ওয়াজেদ মিয়া। বিশেষ অতিথি ছিলেন ৬নং ওয়ার্ড সদস্য জয়নাল আবেদীন, আশাদুল ইসলাম। এছাড়া অত্র মাদ্রাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় পিয়ারুল ইসলাম ও সার্বিক পরিচালনায় ছিলেন আরজুল্লাহ রহমান বাবলু মাষ্টার। ৪৭ জন পরীক্ষার্থী এবারের দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবে বলে জানা যায়।
কমেন্ট বক্স